ত্রিশালে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা ত্রিশালে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা – SF TV
  • সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Headline
ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ধোবাউড়ায় ৫-৪ গোলে জিতে চ্যাম্পিয়ন ঘোষগাঁও রয়েল ব্রাদার্স ত্রিশালে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার মোল্যাহ আবু সাইদ ও জেলা কমান্ড্যান্ট, সোহেলুর রহমান এর পূজামণ্ডপ পরিদর্শন ফুলবাড়িয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্য ব্রিফিং কার্যক্রম সম্পন্ন ভালুকায় জনসেবা হোমিও হল সিলগালা, চিকিৎসক রেহেনার ৪ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা ভালুকায়  বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব

ত্রিশালে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা

Reporter Name / ৬৪ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে তৎপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার রাত ৯টার সময় ময়মনসিংহের ত্রিশাল কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের সার্বক্ষণিক সতর্ক থাকার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি রাখার নির্দেশ দেন ময়মনসিংহ রেঞ্জ পরিচালক।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের পরিচালক মোল্লা আবু সাঈদ পিডিএম, ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান, ত্রিশাল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সৈয়দা হেলেন শাহেনা, উপজেলা প্রশিক্ষক মাহবুবুর রহমান, ওয়ার্ড দলনেতা রাজিব হোসেনসহ অন্যান্যরা।

পরিদর্শনকালে কর্মকর্তারা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। দায়িত্ব পালনরত আনসার সদস্যদের উদ্দেশে তাঁরা বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে দিন-রাত সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং সন্দেহজনক কোনো পরিস্থিতি দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তাঁরা।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category