Header Image

সাতকানিয়া-লোহাগাড়া তথা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অা. লীগ নেতা আমিনুল ইসলাম

 

সারা বিশ্বের মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের দিন। এই দিনটি উপলক্ষে সাতকানিয়া-লোহাগাড়া তথা দেশের সর্বস্তরের জনসাধারণ’কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তৃণমূল থেকে উঠে আসা সাবেক ছাত্রনেতা গরীব দু:খী মেহনতি মানুষের পরম বন্ধু চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার গর্ভ জননেতা আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন।

তিনি বলেন, ধনী-গরীব,হিংসা-বিভেদ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটিয়ে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে।দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান মানুষরা ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন। পবিত্র ঈদে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সকল মানুষকে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে বলেছেন কেন্দ্রীয় আ.লীগ নেতা জননেতা আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন।

তিনি আরো বলেন, বর্তমান করোনা ভাইরাসেরর বিষয়ে বিদেশ ফেরত লোকদেরকে কোয়ারেন্টেনের ১৪দিন বাড়িতে অবস্থানের ক্ষেত্রে তাঁদের স্বজনদেরও সচেতন থাকতে হবে। এ ক্ষেত্রে স্বজন, বাড়িওয়ালা, প্রতিবেশী সহ সমাজের সবার সহযোগিতা কামনা করে নোভেল করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।কারণ সারাদেশে ছড়িয়ে পড়া ভয়াল ঘাতক মহামারি নোভেল করোনা ভাইরাস থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে সামাজিক দূরুত্ব বজায় রাখা।এই জন্যে দেশবাসীর প্রতি অনুরোধ আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন এবং সামাজিক দূরুত্ব বজায় রাখুন। সরকারি আইন মেনে চলুন।

পরিশেষ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা জননেতা আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!