Header Image

ফুলবাড়িয়ায় পুলিশী বাঁধায় পন্ড জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান 

ছাইফুল ইসলাম তরফদারঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদত বার্ষিকীর অনুষ্ঠান পন্ড করে দিয়েছে থানা পুলিশ।
সোমবার দুপুর ১২ টায় উপজেলা সদরের আল-হেরা একাডেমী উচ্চ বিদ্যালয়ে
জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আয়োজন করে পৌর বিএনপি’র সাবেক
সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহেল মোস্তাক। সংক্ষিপ্ত আলোচনা
সভার শেষাংশে দোয়ার পূর্ব মুহুর্তে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনুষ্ঠানস্থল
ত্যাগ করে নেতা কর্মীরা।
এতে অংশ নেন বিএনপি নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহŸায়ক
রফিকুল ইসলাম মাখন, প্রভাষক কামরুজ্জামান, ডা: ফরহাদ হোসেন, আব্দুল লতিফ
প্রমুখ।
ফুলবাড়িয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, সভা
সমাবেশ নিষিদ্ধ থাকায় সেটি করতে দেয়নি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!