Header Image

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ২৫০গ্রাম মাদকসহ গ্রেফতার-২।

 

আরিফ রববানীঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫০গ্রাম মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ইতিমধ্যেই ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সেই যুদ্ধে জয়ী হতেই মাঠে নেমেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর নেতৃত্বাধীন ডিবি পুলিশ।

পুলিশ সুপারের কঠোর নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসাবে রবিবার ডিবির এসআই সোহরাব উদ্দিন সংগীয় অফিসার ফোর্সসহ ধোবাউড়ার জরিপাপাড়া থেকে দুই মাদক ব্যবসায়ী ১। মোঃ আল আমিন(৩৬), পিতামৃত-গিয়াস উদ্দিন, মাতা-মোছাঃ নুরজাহান বেগম, সাং-জরিপাপাড়া, থানা-ধোবাউড়া ২। মোঃশুকন মিয়া @ খোকন(৩০), পিতা-মোঃ মজুর উদ্দিন, মাতা-মোছাঃ শুকুরী বেগম, সাং-রঙ্গেরকান্দা, থানা-তারাকান্দা, উভয় জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ জানান- কোন অবস্থাতেই মাদকের সাথে আপোষ নেই। মাদক ব্যবসায়ী যেই হউক না কেন কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা।

পুলিশ জানায় – এ ব্যাপারে ধোবাউড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!