Header Image

টঙ্গীতে মোটরসাইকেল চুরির মামলায় যুব মহিলালীগ নেত্রী গ্রেফতার

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর আলোচিত যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিনকে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে হত্যা, মাদক সেবন সহ একাধিক বিতর্কিত কান্ডে ব্যপক সমালোচিত হয়েছিলেন যুব মহিলা লীগের এই নেত্রী।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আহমেদ জানান, গত ০৩ মার্চ টঙ্গী পূর্ব থানায় মোটরসাইকেল চুরি ও হামলার ঘটনায় যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিন ও তার স্বামী জসিম উদ্দিন সুমনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন নাসিমা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর তিস্তা গেইট এলাকা থেকে নাসিমা আক্তার নাসরিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামী নাসিমার স্বামী সুমন পলাতক রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি ও হামলার মামলায় গ্রেফতার করে নাসিমা আক্তার নাসরিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!