Header Image

ময়মনসিংহে চর ঈশ্বরদিয়ায় চেয়ারম্যান সেলিমের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়ম দুর্ণীতির অভিযোগ।

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ সদর উপজেলার ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা সেলিমের বিরুদ্ধে করোনাকালীন সময়ে সরকারের দেওয়া মানবিক সহায়তা বিতরণে দুর্ণীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে ।

অভিযোগে জানা যায় – ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যে তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে, সেই তালিকায় ভুয়া নাম ব্যবহার, তালিকায় নাম রয়েছে কিন্তু বাস্তবে ত্রাণ দেওয়া হয়নি এবং ভুয়া নাম ঠিকানা ব্যবহার করা হয়েছে। তাছাড়া চেয়ারম্যানের কর্মীসমর্থক ও আত্মীয় স্বজন ছাড়া ইউনিয়নের প্রকৃত কোন দরিদ্র জনগোষ্ঠীকে সরকারের বরাদ্ধকৃত ত্রাণ সহায়তা দেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

এব্যাপারে উপজেলা প্রশাসনকে চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে স্থানীয়দের পক্ষ থেকে প্রাথমিক ভাবে অবগত করা হলে প্রশাসন কর্তৃপক্ষ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল মুনসুর খাঁন কে তদন্তের দায়িত্ব দিলে ট্যাগ অফিসার বিষয়টির সত্যতা যাচাই বাচাই করতে ৫ই জুন শুক্রবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ও অভিযোগকারী এবং স্থানীয় ত্রাণ কমিটি এবং রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে চেয়ারম্যান সেলিমের সভাপতিত্বেই মতবিনিময় ও আলোচনায় বসলে সেখানে চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের বিষয়ে সুনির্দিষ্ট গঠনমূলক অভিযোগ তুলে ধরেন স্থানীয় সর্বস্তরের জনতারা। অভিযোগকারীদের অভিযোগ শুনে তদন্তকারী কর্মকর্তা ট্যাগ অফিসার চেয়ারম্যানে কাছে এবিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সেলিম এব্যাপারে কথা বলতে অস্বীকার করেন এবং আলোচনা সভা পন্ড করতে তার সন্ত্রাসী বাহীনী লেলিয়ে দিয়ে তদন্ত কর্মকর্তার সামনেই চেয়ারম্যানের সন্ত্রাসী বাহীনী স্থানীয় গণ্যমান্য ও আওয়ামীলীগের রাজনৈতিক নেতাকর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি জয়নাল আবেদীন সরকার। তিনি বলেন-চলমান করোনা পরিস্থিতিতে ঘোষিত লকডাউনে ঘরে থাকা কর্মহীন অভাবী হত দরিদ্রদের জন্য সরকার পর্যাপ্ত খাদ্য সহায়তা ও নগদ অর্থ বরাদ্ধ দিলেও ঈশ্বরদিয়া ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান মোস্তফা সেলিম প্রকৃত কোন গরীবকে এসব সহায়তা না দিয়ে তিনি নামে মাত্র তার কিছু নিকটাত্মীয় ও কর্মীদের মাঝে দিয়ে সরকারের বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী আত্মসাৎ করে নিজের আখের গুছিয়েছেন। ত্রাণ বিতরণে চেয়ারম্যান স্থানীয় ত্রাণ কমিটির নেতৃবৃন্দ কেও অবগত করেনি।এসব বিষয় আমরা স্থানীয়রা উপজেলা প্রশাসনকে মৌখিক ভাবে অবগত করলে প্রশাসন ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার কে বিষয়টি তদন্তের দায়িত্ব দিলে তিনি শুক্রবার ঘটনার তদন্তে আসলে আমাদেরকে নিয়ে পরিষদে আলোচনায় বসলে সেখানে চেয়ারম্যানের লেলিয়ে দেওয়া বিএনপি-জামাতের সন্ত্রাসী বাহীনীরা তদন্তকারী কর্মকর্তার সামনেই আমাদের উপর আক্রমণ করে। তিনি এর সুষ্ঠু বিচার দাবী করেন। আলোচনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল হাসান ইমরান,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ১নং ওয়ার্ডের ত্রাণ কমিটির আহবায়ক আবুল হোসেন, সাবেক সদর উপজেলা যুবলীগ নেতা ও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ত্রাণ কমিটির আহবায়ক মুক্তার হোসেন,৭নং ওয়ার্ড ত্রাণ কমিটির সভাপতি ও ওয়ার্ড আওয়ামিলীগ নেতা আব্দুস সালাম মন্ডল,৮নং ওয়ার্ড ত্রাণ কমিটির আহবায়ক ও ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,৯নং ওয়ার্ড ত্রাণ কমিটির আহবায়ক ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড ত্রাণ কমিটির আহবায়ক মোফাজ্জল হোসেন,সদস্য সচিব হাসিম উদ্দিন ফকির,৬নং ওয়ার্ড ত্রাণ কমিটির আহবায়ক মমতাজ উদ্দিন সরকার,সদস্য সচিব আব্দুল করিম কালা,সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মন্ডল,ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও ৫নং ওয়ার্ডের ত্রাণ কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ সরকার,৩নং ওয়ার্ডের আব্দুল খাঁ,সদস্য সচিব এমদাদুল হক বেপারী,জেলা ছাত্রলীগ নেতা একে রুনাল,রাকিব আকন্দ,শাহরিয়ার হোসেন পাবেল,তারুণ্যের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম বাব,সচেতন নাগরিক কমিটির ইউনিয়ন শাখার সভাপতি জিয়া রহমান, আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন, সাদিকুল ইসলাম সরকার, যুবলীগ নেতা আনোয়ার হোসেন রিমন,স্বেচ্ছাসেবক জামাল মিয়া প্রমুখ।

ঈশ্বরদিয়া ইউনিয়নে ত্রাণ বিতরণের অনিয়ম নিয়ে চেয়ারম্যান কে জরিয়ে ইউনিয়ন ব্যাপী আলোচনা – সমালোচনার সৃষ্টি হয়েছে। চরম ক্ষোভ দেখা দিয়েছে রাজনৈতিক সামাজিক সহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গের মাঝে। তবে চেয়ারম্যান সেলিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগের অস্বীকার করে বলেন, আমি স্বচ্ছভাবে ৮০০ লোকের মাঝে ত্রাণ বিতরণ করেছি। নেতাকর্মী ও স্থানীয়দের উপর হামলার অস্বীকার করে তিনি বলেন-আমি বা আমার কোন লোক তাদের কিছু বলেনি বরং তারাই আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!