Header Image

ফুলবাড়িয়া পৌর সভায় ত্রান বিতরণে মেয়র গোলাম কিবরিয়া

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :

ফুলবাড়িয়া পৌরএলাকায়
করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগক্রান্ত ,
দুঃস্থ অতি দরিদ্র ৩শত পরিবারের মাঝে ত্রাণের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ফুলবাড়িয়া পৌরসভা কার্যালয়ে ৯টি ওয়ার্ডের হত দরিদ্রদের মাঝে সামাজিক ও শারীরিক দুরত্ব মেনে ১০ কেজি করে চাল ৩শত
পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৩ মে: ট্রন চাল
বিতরণ করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া। চাল বিতরণ কালে
পৌর মেয়র গোলাম কিবরিয়া বলেন সরকারে স্বাস্থ্য বিধি মেনে আপনারা সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে চাল গ্রহন করুন। আপনাদের
সেবায় পৌরসভা সর্বদা প্রস্তুত, অপ্রয়োজনে আপনারা ঘর থেকে বাহির হবেন না। তিনি আরও বলেন ঘর থেকে বের হলে অবশ্যই মুখে মাস্ক
ব্যবহার করবেন। এ সময় টেক অফিসার উপজেলা পরিসংখ্যান অফিসার মো; সাইফুল ইসলাম এর প্রতিনিধি , পৌর সচিব হারুন অর রশিদ , পৌর কাউন্সিলর চান মাহমুদ, প্রধান সহকারী আ: সাত্তার সহ পৌর কর্মকতা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!