Header Image

বিরামপুরে নদীতে গােসল করতে নেমে নিখোঁজ এক শিশু  

  হিলি প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ছােট যমুনা নদীতে মামার সাথে গােসলে নেমে তলিয়ে গেছে যুথি আকতার (৯) নামের এক শিশু।
আজ সােমবার দুপুরে বিরামপুর উপজেলার কৃষ্টচাঁদপুর এলাকায় শাখা যমুনা নদীতে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় স্থনীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলেও এখনাে উদ্ধার করতে পারেনি। রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালাচ্ছে। শিশু যুথি(৯) পৌর শহরের ইসলামপাড়া এলাকার কবির হােসেনের এক মাত্র মেয়ে।
শিশুটির মামা শাকিব হােসেন বলেন,‘ গত তিন দিন আগে মায়ের সঙ্গে আমাদের বাড়িতে বেড়াতে আসে যুথি ও তার মা।
আজ বেলা সাড় ১১ টার দিকে আমাদের সঙ্গে যুথি নদীতে গােসল করতে নামে। গােসলের এক পর্যায়ে  নদীর  কােথায় তলিয়ে যায় বুঝতে পারি নাই।পরে অনেক খোজাখোজির পরেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!