Header Image

ফুলবাড়িয়ায় দায়সাড়াভাবে পাট কৃষক প্রশিক্ষণ!

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাট উন্নয়ন কৃষক
প্রশিক্ষণ কর্মশালা দায়সাড়া ভাবে করায় নানান অনিয়মের অভিযোগ উঠেছে। এতে প্রকৃত
পাটচাষী বঞ্চিত হওয়ায় তাদের মাঝে ব্যাপক হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
গত বুধবার সকালে পরিষদ হল রুমে উপজেলা পাট উন্নয়ন অফিস কর্তৃক আয়োজিত
কর্মশালায় একশত জন কৃষকের প্রশিক্ষণ গ্রহণের কথা থাকলেও প্রায় ৭০ জন কৃষক উপস্থিত
ছিলেন। বাকীগুলো জামায়াত-শিবিরের লোকজন দিয়ে মাস্টারুল সম্পূর্ণ করেছে বলে জানা
গেছে।
কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সহকারী পরিচালক মিজানুর রহমান, উপজেলা উপ-সহকারী পাঠ
উন্নয়ন কর্মকর্তা মহসীন আলী। জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়ন সহ ১টি পৌরসভায়
প্রায় ৫ শতাধিক পাটচাষী রয়েছে। একাধিক পাটচাষী অভিযোগ করে বলেন, বাপের জমিতে
বহুকাল থেকেই পাটচাষ করছি। আজ পর্যন্ত ফুলবাড়িয়া পাট অফিসের কোন স্যারদের সাহায্য
পাইনি। মাথার ঘাম পায়ে ফেলে পাটচাষ করি। অথচ পাট প্রশিক্ষণ নিচ্ছে যারা কৃষক না তারা।
ইতিপূর্বে পাট অফিসের কর্মকর্তার বিরুদ্ধে সরকারের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে
নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মহসীন আলী বলেন, কৃষি অফিসের তালিকার
মাধ্যমে পাট কৃষক প্রশিক্ষন দিয়েছি। এই প্রশিক্ষণে প্রকৃত পাটচাষী যদি বাদ পড়ে থাকে।
তবে আগামী অর্থ বছরের দেখবো। এতে ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!