Header Image

ফুলবাড়িয়ায় বাড়ির আঙিনার পানি নিয়ে মারামারিতে ১জন খুন

বিশেষ প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌদার ১নং ওয়ার্ডে বাড়ির আঙিনার পানি যাওয়াকে কেন্দ্র করে ইমান আলী (৫০) নামের ১জন খুন হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘাতক নাজমুল কে পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয় নাছির উদ্দিন জানায়, বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ইমান আলীর সাথে নাজমুলের ঝগড়া হয়। নাজমুল গংরা মিলে ইমান আলী কে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। ইমান আলী কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
থানা পুলিশ পরিদর্শক তদন্ত জহিরুল ইসলাম মুন্না জানান, প্রাথমিকভাবে ইমান আলীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনার ৩ ঘন্টার মধ্যে ঘটনার সহিত জড়িত থাকার দায়ে আসামী ১. মোঃ নাজমুল হোসেন (২০), ২. মোঃ আব্দুল আজিজ (৫৫), ৩. নাজমা আক্তার (৪০) মোট ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!