ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সাবেক
চেয়ারম্যান, বিএনপি নেতা, অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন বাদশা’র মাতা
আনোয়ারা বেগম (৭৫) শনিবার (২৭জুন) রাত ৯ ঘটিকায় ফুলবাড়ীয়া পোস্ট অফিস
রোডস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ...রাজিউন। মৃত্যুকালে
তিনি স্বামী, ৪ ছেলে, ২ মেয়ে সহ বহু স্বজন রেখে গেছেন। গতকাল রবিবার সকাল
১০ ঘটিকায় জোরবাড়ীয়া ফকির বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ
শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
করেন জেলা বিএনপি’র সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা বিশিষ্ট ব্যবসায়ী
মো: মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক
আশিকুল হক আশিক, ছাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপি’র সাবেক সাধারণ
সম্পাদক আব্দুল্লাহেল মোস্তাক, সাবেক জিএস কবির হোসেন, বিএনপি নেতা
আবুল ফজল, রফিকুল ইসলাম মাখন, জাকির হোসেন খান বাপ্পী, কামরুজ্জামান মীর
আজাদ প্রমুখ। মরহুমার জানাজায়, আ’লীগ, বিএনপি. জাতীয় পার্টীসহ
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।