আরিফ রববানীঃ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক,
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, ও উপজেলা আওয়ামিলীগের যুগ্ম-আহবায়ক, তরুণ রাজনীতিবিদ আশরাফুল ইসলাম মন্ডল।
সাবেক এই ছাত্রলীগ নেতা তার এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি (৭৭) বাংলাদেশ সময় বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২০) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তায় সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল জানান, সাহারা খাতুন আজীবন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করে গেছেন এবং আওয়ামী লীগের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনিসহ সব ধরনের সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন। তিনি আমৃত্যু সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রী এবং সৎ জননেতাকে হারালো।