আরিফ রববানীঃ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ত্রিশাল পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র ও উপজেলা আওয়ামিলীগের জনপ্রিয় রাজনীতিবিদ আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।
মেয়র আনিছ তার এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় মেয়র আনিছ জানান, সাহারা খাতুন আজীবন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করে গেছেন এবং আওয়ামী লীগের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনিসহ সব ধরনের সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন। তিনি আমৃত্যু সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রী এবং সৎ জননেতাকে হারালো।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি (৭৭) বাংলাদেশ সময় বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২০) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।