
আরিফ রববানীঃ
দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের সুনাম অর্জনকারী চিকিৎসকদের নিয়ে গঠিত চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ)এর মহাসচিব,ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ডাঃ এম এ আজিজ।
শুক্রবার (১০ জুলাই) এক শোক বার্তায় অধ্যাপক ডাঃ এম এ আজিজ সাহারা খাতুনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তার আত্মার মাগফেরাত কামনা করেন।
বিবৃতিতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, তাঁর মৃত্যুতে আমরা একজন দক্ষ এবং সৎ জননেত্রী হারালাম।দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সকল সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন তিনি।
অধ্যাপক ডাঃ এম এ আজিজ প্রয়াত নেত্রীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন”। আমিন।
উল্ল্যেখ-বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ঢাকা-১৮ আসনের জনপ্রিয় এই এমপি (ইন্নাল্লিাহি——রাজেউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
মরহুম এড.সাহারা খাতুন গত ২ জুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।
এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাইডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়।
এরপর মাননীয় প্রধানমন্ত্রী তার অধিকতর উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই তাকে থাইল্যান্ড পাঠান । সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসা নেন।
