Header Image

ত্রিশাল বিদ্যুৎ অফিসে বঙ্গবন্ধু’র নাম ভুল 

 ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ ত্রিশালে বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী উপলক্ষে ত্রিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগে টানানো ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানান ভুল।

জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ত্রিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগে মার্চ মাসে টানানো হয় ব্যানারটি কিন্তু তিন মাস অতিবাহিত হওয়ার পরও নজরে আসেনি কারোর। ইতমধ্যে উপজেলায় বিষয়টি নিয়ে সমালোচনা ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনে মন্তব্য করছেন বিষয়টি নিয়ে সচেতন মহলের অনেকেই।

“সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী, বাঙ্গালী জাতীর পথ পর্দশক, উনার নামের উপর এতো বড় ভুল ছাপিয়ে কোন সাহসে ত্রিশাল বিক্রয় ও বিতরন বিভাগের প্রধান ফটকে দিয়ে রাখলো? এ সাহসের মূলহুতা কে? বিষয়টি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি” এ লিখে আব্দুল্লাহ আল হিমেল নামের এক ব্যক্তির ফেসবুক প্রোফাইলে একটি পোষ্ট করেন। মুহুর্তের মথ্যেই ছড়িয়ে ভাইরাল হয়ে যায় ছবিটি। এত ফুসে উঠে ত্রিশালের জনগণ।

শওকত বাহাদুর বক্স নামের এক ব্যক্তি তার ফেসবুক ওয়ালে এ বিষয়টি নিয়ে ও সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। সেই ফেসবুক পোষ্টটিতে বাংলাদেশ শ্রমীকলীগ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি সুয়েল মাহমুদ সুমন মন্তব্য করে লিখেছেন, “ত্রিশালে বিদ্যুৎ অফিসের এক্সএন বিএনপি-জামাত করে ত্রিশাল বাসীকে জিম্মি করে দুর্নীতি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, এর কঠিন বিচার হোক” এবং মোঃ হাসান চৌধুরী মন্তব্যে লিখেছেন, “প্রতিমাসে ১.৫ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এ নিয়েও নিউজ হয়ছে কিছু হয়নি, ৩ জন প্রকৌশলী অতিষ্ট করে দিচ্ছে গ্রাহকদের।”

ত্রিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফ বলেন, বিষয়টি আমার নজরে আসার সাথে সাতে জুন মাসের শেষের দিকে ব্যানারটি নামিয়ে দেই।

ময়মনসিংহ বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের কাছে বার বার মোবাইলে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে আমাকে একজন অবগত করেছে। বিষয়টি দুঃখজনক, দায়িত্বহীন ভাবে ব্যানার টানানো ঠিক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!