Header Image

ধোবাউরায় চাচার দাপটে পিতার মৃত্যুর ৪২ বছরেও সম্পদ থেকে বঞ্চিত পুত্র।।

রাকিবুল হাসান ফরহাদ:

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় চাচার লোভ,দাপট আর প্রভাবের কারণে পৈত্রিক সম্পদের প্রাপ্য ওয়ারিশ থেকে বঞ্চিত হয়ে সুবিচারের প্রত্যাশায় গণ্যমান্য ও স্থানীয়দের দারস্থ হওয়ার পরও পিতার ওয়ারিশ থেকে ৪২বছর যাবৎ বঞ্চিত এক নিরীহ পরিবাবার। এই নিয়ে এলাকায় বিভিন্ন পেশাশ্রেণীর মানুষের মাঝে সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ সুত্রে জানা গেছে- ধোবাউড়া উপজেলার উদয়পুর গ্রামের জমশেদ আলী আলীর পিতা আজান আলী প্রায় ৪২বছর আগে নিজ মালিকানা ৬৭শতাংশ জমি ও পুত্র জমসেদ আলীকে রেখে মৃত্যু বরণ করেন।
মৃত আজান আলীর ভাই হোসেন আলী প্রভাবশালী ও মেধাবী হওয়ায় তার মৃত ভাইয়ের সম্পদ দখলে রাখতে ভাতিজা জমশেদ আলীকে বিভিন্ন ভাবে ভয়-ভিত্তি প্রদর্শন করে পিতার সম্পদের ভাগ থেকে বঞ্চিত করে রেখেছে। জমশেদ তার পিতার রেখে যাওয়া সম্পদের দখল নেওয়ার চেষ্টা করলে চাচা হোসেন আলী তাকে জমির ওয়ারিশান আইন-কানুন সম্পর্কে বিভিন্ন ভাবে বুঝিয়ে জমশেদ আলীকে পিতার রেখে যাওয়া জমির ওয়ারিশ থেকে বঞ্চিত করে রাখে। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের অবগত করলে হোসেন তার ভাতিজাকে ঠকিয়ে ভাইয়ের সম্পদ দখলে রাখতে বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকে। এভাবে পিতার মৃত্যুর ৪২ বছর অতিবাহিত হলেও জমশেদ আজো তার পিতার রেখে যাওয়া সম্পদের দখল নিতে পারেন নি। জমশেদের অভিযোগ চাচা হোসেন আলী তার পিতার সম্পদ আত্মসাৎ করে নিতে টালবাহানা ও কৌশল খাটাচ্ছে, এমনকি এব্যাপারে যেন আর কোন ব্যক্তির কাছে বলাবলি না সেজন্যও তাকে ভয়-ভিত্তি দেখানো হচ্ছে। জমশেদ আলী তার পিতার সম্পদের দখল বুঝে নিতে প্রশাসনের সহযোগিতাও প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!