Header Image

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষনা

 

মোঃ আনভিল বাপ্পি, দিনাজপুর ঘোড়াঘাট প্রতিনিধিঃ

 

ঘোড়াঘাট পৌরসভার আজ বৃৃহস্পতিবার পৌরসভা কার্যালয়ে ২০২১-২০২২ অর্থ বছরে সর্বমোট ২ ৩কোটি ৯৯ লক্ষ ৮০ হাজার ৯১৬ টাকার বাজেট ঘোষনা করেন পৌর মেয়র আব্দুস ছাত্তার মিলন।

বাজেটের রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লক্ষ ৯০ হাজার ৪৫৮ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৯৯ লক্ষ ৮০ হাজার ৯১৬ টাকা।

বাজেটে নতুন কোন কর আরোপ ছাড়ায় করোনা মোকাবেলা, শিক্ষা, স্বাস্থ্য ও পানি নিস্কাশনের উপর গুরুত্ব দেয়া হয়েছে।

বাজেট উপস্থাপন কালে উপস্থিত ছিলেন, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ, হিসাব রক্ষক শাহাদত হোসেন, সহকারী কর নির্ধারক মাজেদুর রহমান মুকুল, মোছাঃ ফেরদৌসী বেগম, মোছাঃ আয়শা সিদ্দিকা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!