Header Image

বইলরে চেয়ারম্যান পদে শাহানশাহ’র সমর্থনে আ’লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময়

আরিফ রববানী, ময়মনসিংহ।।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সকলের সহযোগীতা চেয়ে তাদের সাথে মতবিনিময় করেছেন ইউনিয়নের তরুণ রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী খন্দকার মশিহুর রহমান শাহানশাহ।

রবিবার (২রা অক্টোবর) সন্ধ্যায় বিকেলে ইউনিয়নের কানহর বাজারে তার নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামিলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও গ্রামের সর্বস্তরের মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহন করেন। মতবিনিময় সভায় খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বলেন, আসন্ন ইউপি নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।

তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান।এ লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, বইলরের প্রতিটি ওয়ার্ডের প্রত্যেকটি গ্রামের মানুষ আমার জন্য পূর্বেও যে আন্তরিকতা ও ভালোবাসা দেখিয়েছেন, এজন্য আমি গ্রামবাসীর কাছে চিরঋণী হয়ে আছি। আগামী দিনেও সকলের সহযোগিতা চাই ও নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করতে চাই। এসময় মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা খন্দকার মশিহুর রহমান শাহানশাহ এর পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা প্রতীক দাবী তুলেন স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।

বক্তব্যেে তারা জানান- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বইলর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার যোগ্য মাঝি খন্দকার মশিহুর রহমান শাহানশাহ। তাই বইলর ইউনিয়নে মৌকার বিজয় নিশ্চিত করণে শাহানশাহ ছাড়া বিকল্প কোন প্রার্থী নেই বলে দাবী করেন তারা আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনার কাছে শাহানশাহকে বইলরের মৌকার মাঝি হিসাবে বইলর বাসীকে উপহার দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!