ময়মনসিংহ প্রতিনিধি :
উচ্চ আদালতের নির্দেশ মতে রবিবার (০৩অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ ময়মনসিংহ উওর, দক্ষিন,মহানগর ছাত্রদলের সভাপতি – সাধারণ সম্পাদক, যুবদলসহ ২৪ জন নেতাকর্মীর জামিন নামা বিজ্ঞ চীফ জুডিশিয়াল আদালত ময়মনসিংহে দাখিল করা হয়।
yআসামীদের পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবি এডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এড. নুরুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ফুলবাড়িয়া মাটি ও মানুষের নেতা এড. রেজাউল করিম চৌধুরী আগামী ১২/১০/২১ইং তারিখে জামিন শুনানি দিন ধার্য করে বিজ্ঞ আদালত ।
এ-সময় এড. সাজ্জাদুর রহমান আকন্দ নয়ন, এড. মাহবুবুর রশীদ তামান্নাসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিপুল সংখ্যক আইনজীবী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
