ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট এর উপসচিব ডক্টর মো:রফিকুল ইসলাম। শনিবার সকাল উপজেলার বালিয়ান ইউনিয়নের তেলিগ্রাম ও আছিম পাটুলী ইউনিয়নের রামনগর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
সম্ভাব্য আছিম পাটুলী ইউনিয়নের কালাইপার গ্রামে নতুন কমিউনিটি ক্লিনিক স্হাপনের খোজ খবর নেন। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ডাক্তারদের সাথে এক মতবিনিময় করেন।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার ডা: বিধান চন্দ্র দেবনাথ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হারুন আল মাকসুদ, মেডিকেল অফিসার ডা:শাহ আসাদুজ্জামান, ডাঃ সাইদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় করেন।মাঠ পর্যায়ে কমিউনিটি ক্লিনিক ঘুরে সন্তোষ প্রকাশ করেন।
