
গতকাল বিকেলে ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টি, র উদ্যোগে, পল্লীবন্ধু হোসেইন মুহম্মদ এরশাদ এর রুহের মাগফিরাত কামনা, বেগম রওশন এরশাদ এম পি র সুস্হতা কামনা করে দোয়া, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল, উপজেলা জাপা র যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ আলী সিদ্দিকী,র সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুব সংহতির সহ সভাপতি মো: নাসরীদ ইসমাইল এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয়পার্টি, র কেন্দ্রীয় নির্বাহী কমিটি র সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাপা র যুগ্ম সাধারন সম্পাদক বীর মুক্তি যোদ্বা মাহফিজুর রহমান বাবুল অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগদান করেন ও ব্যক্তব্য রাখেন।প্রধান অতিথি তা,র বক্তব্যে, “পল্লীবন্ধুর রুহের মাগফিরাত কামনা করেন এবং বেগম রওশন এরশাদ এর আশু রোগমুক্তি কামনা করে বলেন, আমরা পল্লী বন্ধু র আদর্শ বুকে লালন করেই এগিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে ফুলবাড়ীয়া উপজলা ও ময়মনসিংহ জেলা নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা জাপা র যুগ্ম আহ্বায়ক এড. হাবিবুর রহমান হাবিবুল্লাহ, এড. সামছুলহক, ময়মনসিংহ জেলা জাতীয় শ্রমিক পার্টি র সাধারন সম্পাদক ডা: সবুর রফিক, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি র সভাপতি মো: তোফাজ্জল হক তোতা,উপজেলা পল্লীবন্ধু পরিষদ এর আহ্বায়ক মো: আব্দুল খালেক,উপজেলা জাতীয় যুব সংহতি র সভাপতি মো: হাকিম মনির, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি র যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় কৃষক পার্টি র সদস্য সচিব মো: দুলাল ও আরো অনেকে।
সভা র শেষ পর্বে পল্লীবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে ও বেগম রওশন এরশাদ এর আশু রুগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফ আলী সিদ্দিীকী।
