Header Image

ময়মনসিংহ মাসব্যাপী সিটি তাতঁবস্ত্র, হস্ত ও কুঠির শিল্প মেলার শুভ উদ্বোধন করেন মেয়র টিটু

 

মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)

২৬ মে রোজ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহযোগিতায় মাসব্যাপী সিটি তাঁতবস্ত্র, হস্ত ও কুটির শিল্প মেলা-২০২২ ইং ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে শুভ উদ্বোধন করা হয়। মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবং ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনের পর মেয়র মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন মসিক প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, মসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল খান,মসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল আলম , ময়মসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন, সহ-সভাপতি মাহমুদুল ইসলাম স্বজল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা যুবলীগের আহরায়ক শাহ শওকত ওসমান লিটন,যুবলীগ নেতা শামীম,মেলা পরিচালনা কারী বিকাশ দাস,শম্ভু দাদা সহ প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!