
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। আল আমিন বাবু,সানকিপাড়া (নর্থ) থানা কোতোয়ালী জেলা ময়মনসিংহ কে গত ১৯ ডিসেম্বর ২০১৯ ইং জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ৪৫ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করে ছিল।
মামলাটি তদন্ত শেষে দ্রুততম সময়ে আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করলে বিজ্ঞ আদালত দ্রুততম সময়ে সাক্ষী প্রমানের ভিত্তিতে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে গত ২০২১ ইং সনে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
উক্ত আসামি দীর্ঘদিন পর্যন্ত পলাতক থাকার পর ০৬ ফেব্রুয়ারী ২০২৩ ইং ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের দিকনির্দেশনায় একটি চৌকস পুলিশ কর্তৃক গ্রেফতার হয়।
