
মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রেসক্লাব এর সফল সভাপতি ও জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সারোয়ার জাহান জুয়েল এর জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করে উপজেলা প্রেসক্লাব পরিবারের সকল সদস্যবৃন্দ।
সারোয়ার জাহান জুয়েল এর জন্মদিন উপলক্ষে ত্রিশাল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
কেক কাটা ও আলোচনা এবং দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাব এর সফল সাধারণ সম্পাদক ফখরুদ্দীন আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক মোমিন তালুকদার, দপ্তর সম্পাদক আব্দুল মালেক, আইন বিষয়ক সম্পাদক জাকিয়া বেগম আকলিমা, নাট্য ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফাতেমা শবনম,প্রচার ও প্রকাশনা সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুল ইসলাম মিন্টুসহ, প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
কেক কাটা ও আলোচনা শেষে প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান জুয়েল এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
