
ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে
আওয়ামী লীগ সভানেত্রী ও গণতন্ত্রের মানসকন্যা সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প্রচার প্রচারণায় গণমিছিল ও শোভাযাত্রা করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।
শোভাযাত্রাটি শনিবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণ থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এসে জমায়েত হয়। গণ-মিছিল ও শোভাযাত্রা সফল করতে জেলার বিভিন্ন থানা/উপজেলা, ইউনিয়ন/ওয়ার্ডের নেতাকর্মীরা যোগ দেয়।
এর আগে টাউন হল চত্ত্বরে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলমের সভাপতিতে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনায় গণ মিছিলে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্তা , অধ্যাপক ইউসুফ খান পাঠান, ফারুক আহমেদ খান, অধ্যক্ষ গোলাম সারোয়ার, এডভোকেট এ বি সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শরীফ হাসান অনু, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, আলহাজ্ব রেজাউল হাসান বাবু, এডভোকেট জিয়াউল হক সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মোতাহার হোসেন লিটু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডক্টর সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক দিলরুবা সারমীন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক তাসনিম বেগম, শ্রম সম্পাদক বুলবুল আহমেদ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক শিব্বির আহমেদ চৌধুরী মিরন, সম্মানিত সদস্য এডভোকেট বদর আহমেদ, কাজী আজাদ জাহান শামীম, আশরাফ হোসাইন, এডভোকেট জালাল উদ্দিন খান৷, এডভোকেট আব্দুল মোতালেব লাল, বিকাশ সরকার, নুরজাহান মিতু, মুকুল সরকার, মোরশেদুজ্জামান সেলিম, উপদেষ্টা মন্ডলীর সদস্য ডঃ আবুল হোসেন দিপু, ফুলবাড়িয়া উপজেলা সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, মেয়র গোলাম কিবরিয়া, বিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ ইকবাল হোসেন, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ারা খাতুন, জেলা যুবলীগ সদস্য গোলাম মেহেদী, জেলা যুবলীগ নেতা রাশেদুজ্জামান রোমান, জেলা যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক সপ্না খন্দকার, ফৌজিয়া ইসরাত ফ্লোরা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহানগর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক তাফসীর আলম রাহাত সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
