Header Image

বাল্য বিবাহ,সাইবার অপরাধ, মাদক ও সন্ত্রাস বিরোধী বিট ও কমিউনিটি পুলিশিং সভা করেন মুক্তাগাছা ওসি

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর সার্বিক দিক নির্দেশনায় ১৬ অক্টোবর মুক্তাগাছা থানাধীন ৭ নং ঘোগা ইউনিয়নের গাবতলী উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ করেছে মুক্তাগাছা থানা পুলিশ।

উক্ত আলোচনা সভায় বাল্য বিবাহ, ইভ টিজিং, সাইবার অপরাধ, মাদক এবং আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ সহ গাবতলী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, প্রদান শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, বিটের দায়িত্বপ্রাপ্ত অফিসার, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে এলাকার বিভিন্ন প্রতিমা তৈরীর কারখানা পরিদর্শন করেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!