
স্টাফ রির্পোটারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে দলের দূরসময়ের সাহসী সৈনিক রাজনৈতিক কর্মী এবং দক্ষ সাংগঠনিক মো. মিনহাজুল ইসলাম রাসু আলোচনায় শীর্ষে অবস্থান করছে।
বর্তমানে তিনি ময়মনসিংহ মহানগর শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রাথমিক স্তর থেকে রাজনৈতিক কর্মজীবন শুরু করেন। বাঘমারা আঞ্চলিক কমিটি, ১৭ নং ওয়ার্ড শাখা এবং ময়মনসিংহ শহর শাখার সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ জেলা শাখার সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
গত দুই দশকে রাসু ৪৫টিরও বেশি রাজনৈতিক মামলায় অভিযুক্ত হয়েছেন এবং মোট ৩৮৪ দিন কারাবাস ভোগ করেছেন। বিভাগীয় গণ সমাবেশে অংশ গ্রহণ ও বাস্তবায়নে অবদান রাখায় ফ্যাসিস্ট সরকার কর্তৃক করা মামলায় তিনি ১ নম্বর আসামী রয়েছেন। রাজপথের লড়াকু সৈনিক সমাজ সেবক বারবার কারা নির্যাতন রাসু সকলের সহযোগিতা নিয়েই পথচলতে চায়। দলের নেতাকর্মীদের সমন্বয়নে মিলেমিশে কাজ করতে চায়। রাজনৈতিক নির্যাতন সত্ত্বেও রাসু সাহসী এবং মুখর কর্মী হিসাবে পরিচিত। তিনি যুব সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং দলের লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
এ বিষয়ে মো. মিনহাজুল ইসলাম রাসু বলেন,
আজ যারা পদ পদবী পাওয়ার জন্য ঘুরতেছে তাদেরকে আমি দলের দুঃসময়ে দেখিনি, অনেকে দলীয় কর্মসূচিতে আসার জন্য বলিলে তারা রাজনীতি করে না বলে জানিয়ে দিত যারা দলের সাথে বেঈমানী করেছে কর্মীদের বিপদে ফেলে চলে গেছে তারাও পদ চান, আমি বিগত ফ্যাসিস্ট সরকার সময় দলের রাজনৈতিক কর্মসূচিগুলোতে রাজপথে ছিলাম। রাজনীতি করতে যেয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা পরিবারের বাবা সহ অনেকেই আহত হয়েছি আমি জাতীয়বাদী দলের আর্দশের
রাজনীতির করার জন্য আমার নিরপরাধ বাবা তিন মাসেরও বেশি জেল খাটতে হয়েছে।আমি মনে করি ত্যাগীদের মূল্যায়ন করা হবে।
