
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন তার বক্তব্য বলেন
আগামী দিনের রাষ্ট নায়ক তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য একটি অংশ , অতীতের ষড়যন্ত্র তাঁকে রাজনীতি থেকে সরাতে পারে নাই।
তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতে যেয়ে শেখ হাসিনা রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছে।
বিগত দিনের অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে।
স্বৈরাচারী শেখ হাসিনা নিজেই ভারতে গিয়ে প্রভুর দেশে আশ্রীতা হয়ে ঐ দেশে এখন অবস্থান করছেন।
ডাঃ লিটন বলেন, এই আওয়ামী লীগ সরকার বৈষম্যবিরোধী
ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করে মা বাবার বুক খালি করে এখন তাদের খুজে পাওয়া যাচ্ছে না। আগামী দিনে খুনি স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে বিচার করা হবে।
শেখ হাসিনা বিদেশে গিয়ে লুকিয়ে থেকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপ প্রচার চালাচ্ছে।
মতবিনিময় সভায় ডাঃ লিটন বলেন আগামী নির্বাচনে আমাদের সতর্ক থাকতে হবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।
ত্রিশাল উপজেলার ৯নং বালিপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আতাউর রহমান শামীম,যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মূর্ধা,যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন প্রমুখ।
সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
