
রাজীব রানা:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৮মার্চ)ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নেতা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ মোঃ সাইফুল ইসলাম বাদল। ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের নেতা সুপার মোঃ শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন রাধাকানাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আনিসুর রহমান আনিছ,সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান বিএসসি,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সহ সভাপতি আজাহারুল আলম রিপন,সাবেক ছাত্রদল নেতা মোজাম্মেল হক,জুয়েল মিয়া, নাজমুল হক,ফারুক আহমেদ, শহিদুল ইসলাম প্রমুখ।
বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ মোঃসাইফুল ইসলাম বাদল বলেন,সারাদিন রোজা রেখেছি এখন আপনাদেরকে সাথে নিয়ে ইফতার করবো।আমরা একে অপরকে সাহায্য করবো এবং দোয়া করবো। আপনাদের পাশে থেকে সেবা করতে চাই এবং সহযোগিতা চাই। আমি এই রাধাকানাই প্রাইমারি স্কুল ও হাই স্কুলে ছাত্র।
