Header Image

ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গৌরীপুরে গাঁজাসহ নারী ব্যবসায়ী গ্রেফতার

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

১৪ মার্চ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে ৮ কেজি শুকনা গাঁজা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবিরের নেতৃত্বে একটি রেইডিং দল শুক্রবার সকালে গৌরীপুর থানার শিবপুর গ্রামে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের কইটাপুরী ব্রীজের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটি নম্বরবিহীন অটোবাইক সিগন্যাল দিয়ে থামায় এবং
অটোবাইকের পিছনের সিটে বসা একমাত্র যাত্রী মোছাঃ জেসমিন (৪০), যিনি মাদক পরিবহনের সঙ্গে যুক্ত ছিলেন, তার কাছে একটি সবুজ রঙের ট্রাভেল ব্যাগ ছিল। ব্যাগটি তল্লাশি করে খাকি স্কচটেপে মোড়ানো ০৪টি পলিথিনে ৮ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোছাঃ জেসমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার মেরাসানী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং ময়মনসিংহে গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। এ ঘটনায় গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ২,৪০,০০০ টাকা। ময়মনসিংহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ক” সার্কেল এর পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির জানান আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!