
রাকিবুল হাসান ফরহাদ
ত্রিশালের রায়ের গ্রাম নিঘোরকান্দায় ওয়েলফেয়ার মানবিক সোসাইটির উদ্যোগে প্রথমবারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ ) সকালে রায়ের গ্রাম নিঘোরকান্দা জামিয়া ছিদ্দিকিয়া মাদ্রাসার মাঠে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের কুরআন হাফেজ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোসলেম উদ্দিন ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি রয়েল কলেজের প্রতিষ্ঠাতা জাফর আহমেদ, ফুলবাড়িয়া শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের ইংরেজি লেকচারার মাওঃ মো: সালিম।
উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সাবেক সভাপতি হাফেজ তোফাজ্জল হোসেন, সহ সভাপতি অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক হাফেজ সোহরাব উদ্দিন খান। বিচারক প্যানেলে ছিলেন ইরান আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ শাহ আব্দুল্লাহ আল মাহমুদ, আলজেরিয়া আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আবু রায়হান,বাংলাদেশ আত তাহফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাঃ মাওঃ আবু তাহের মিসবাহ। প্রখ্যাত আলেম ও হাফেজগণ, যারা প্রতিযোগীদের কুরআন তেলাওয়াত ও হিফজের মান যাচাই করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় প্রতিযোগিতার সংখ্যা বাড়ানো হবে এবং ইসলামি শিক্ষার প্রসারে আরও কার্যক্রম গ্রহণ করা হবে।
হাজী মোসলেম উদ্দিন ট্রাস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সেরা ৬ বিজয়ীদের মধ্যে নগত অর্থ প্রদান করেন হাজী মোসলেম উদ্দিন ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. জয়নাল আবেদীন।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার নগত অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
