Header Image

সাভার থানার হত্যা মামলার আসামি তুরাগে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

সোমবার (২৪ মার্চ) দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো রেলস্টেশন প্রাঙ্গন থেকে সাভার থানার হত্যা মামলার আসামি আনিছ দেওয়ান (৩৫) পিতা শামসুদ্দিন দেওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ওসি তুরাগ থানা রাহাত খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আসামি গ্রেপ্তার করা হয়েছে যাচাই-বাছাই চলছে।

পরবর্তীতে আপনাদের কে বিস্তারিত জানানো হবে। সংবাদ প্রকাশের স্বার্থে ছবি তুলতে চাইলে তিনি বলেন, এখন ছবি তোলা যাবে না আমাদের কিছু কাজ আছে সেগুলো শেষ করে নেই ।

এই বিষয়ে ওসি তদন্তে নুরুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আসামি গ্রেপ্তার করা হয়েছে তার বিষয়ে দুইটি মামলার সন্ধান পাওয়া গেছে, সাভার থানায় একটি হত্যা মামলা এবং একটি পারিবারিক মামলা। এই মুহূর্তে সার্ভারে ঠিকমতো কাজ করছে না সকল তথ্য নিয়ে আপনাদেরকে জানানো হবে।

উল্লেখ্য যে আসামি মো. আনিছ দেওয়ান, আশুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে সাভার থানায় একটি হত্যা মামলা হয়।

মামলা নাম্বারটি হলো ১৯২/১/০৩/০৯/২৪। তার স্থায়ী ঠিকানা আশুলিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড, রুস্তমপুর গ্রামের বাসিন্দা।

আশুলিয়ার স্থানীয়দের মতে, আওয়ামী লীগ শাসনামলে স্থানীয় প্রভাব প্রতিপত্তি বিস্তার করা এবং মানুষের জায়গা দখল করে বিক্রয়ের বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!