Header Image

বিজেপিতে নতুন চমক: নাফিজ মাহবুব ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক

 

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। নাফিজ মাহবুব (রানা) সম্প্রতি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। দলীয় চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গত ২২ মে স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগ অনুমোদন করেন।

দলের অভ্যন্তরে এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তাঁদের মতে, নাফিজ মাহবুব (রানা)-এর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত শক্ত ভিত তৈরি করবে।

নিয়োগ প্রসঙ্গে নাফিজ মাহবুব (রানা) বলেন,
“আমি কৃতজ্ঞতা জানাই কেন্দ্রীয় চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সাহেবসহ দলের নীতিনির্ধারকদের প্রতি, যারা আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন। আমি বিশ্বাস করি, দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে আমি ময়মনসিংহ বিভাগে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে পারবো। সকল নেতাকর্মীকে সাথে নিয়ে আমরা দলকে মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে গড়ে তুলব।”সুষ্ঠু দ্বারা রাজনীতিই আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য।

ময়মনসিংহ জেলা প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি ও বিজেপির কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন বলেন, “রানা ভাইয়ের নেতৃত্বে আমরা আরও সুসংগঠিত হবো। তাঁর সাংগঠনিক চিন্তা ও কাজের ধারা ইতোমধ্যে প্রশংসিত।”

বাংলাদেশ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন বলেন, “রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে তার অভিজ্ঞতা ময়মনসিংহে ইতিবাচক পরিবর্তন আনবে।”

নাগরিক সমাজ ময়মনসিংহ-এর সদস্য সচিব শামসুদ্দোহা বলেন, “রানা ভাইয়ের মত তরুণ নেতৃত্ব প্রয়োজন ছিল। তার কাজ সমাজে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে।”

বিজেপির কেন্দ্রীয় নেতা হাসিবুল হক শান্ত বলেন, “রানা ভাই দলের জন্য নিবেদিতপ্রাণ। এ দায়িত্বের মাধ্যমে তাঁর কাজ আরও প্রসারিত হবে।”

ইউসেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ড. আলহাজ মো. শরীফ আব্দুল্লাহ হিস সাকী বলেন, “রাজনৈতিক দায়িত্ব যেন দেশ ও সমাজের কল্যাণে হয়, এটাই প্রত্যাশা। নাফিজ মাহবুব (রানা) ভাই সে লক্ষ্যেই কাজ করবেন।”

ত্রিশাল উপজেলা বিজেপি নেত্রী লুৎফা সরকার (নিশু) বলেন, “নারী নেতৃত্বকে উৎসাহিত করার জন্য রানা ভাই সবসময় পাশে থেকেছেন। তাঁর এই পদোন্নতি আমাদের আশা ও অনুপ্রেরণার জায়গা।”

নাফিজ মাহবুব (রানা)-এর এই নিয়োগ দলকে ময়মনসিংহে নতুন শক্তি, ঐক্য ও গতিশীল নেতৃত্বের পথে এগিয়ে নেবে—এমনটাই আশা করছেন নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!