Header Image

ভালুকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকালে ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে
ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম দুলুর সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ আকন্দ, যুবদল নেতা আনছারুল ইসলাম সবুজ, ১নং ওয়ার্ড ইউপি সদস্য শাহাবুদ্দিন, সেলিম তরফদার, আফতাব উদ্দিন আতিক, শ্রমিক নেতা মতিউর রহমান মতিন, মোসলেম উদ্দিন, ফারুক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাঠের চরা জাবালে নূর মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা শহিদ উল্লাহ। এ সময় স্থানীয় একটি এতিম মাদরাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!