
বার্নার্ড সরকার, ধোবাউড়া থেকে:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ জুন ২০২৫) রাতের দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পুশ-ইনের সময় তাদের আটক করা হয়। ধোবাউড়ার মুন্সিপাড়া বিজিবি ক্যাম্পের (৩১ বিজিবি ব্যাটালিয়ন, নেত্রকোনা) টহল দল এ অভিযান চালায়।
আটককৃত ব্যক্তিরা ২০০৪ সালে জীবিকার সন্ধানে ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট রাজ্যে অবস্থান করছিলেন।
আটকদের পরিচয়: ১. আব্দুল্লাহ (২১) মোহাম্মদ রুবেল শেখ (১৭) হাসিনা বেগম (৪৬)
— ঠিকানা: কালিয়া, মির্জাপুর, নড়াইল।
যশোর আলী (৫০) ,মরফু মোল্লা (৭০),রহমত উল্লাহ (২৪) ,মারুফা বেগম (৫০) ,রহিম মোল্লা (২১) ,আব্দুর রহমান (১৯) ,এনায়েত মোল্লা (১৭) ,মোহাম্মদ আব্দুল্লাহ (৮),সুমাইয়া (১৩)— ঠিকানা: বিগুলিয়া, খুলনা।
৩১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল কামরুজ্জামান জানান, “গত রাতে খবর পেয়ে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। তাদের পরিচয় নিশ্চিত করে স্থানীয় থানায় হস্তান্তরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ব্যক্তিকে আটক করে বিএসএফের মাধ্যমে সীমান্তে পাঠিয়ে দেয়। বর্তমানে আটককৃতরা মুন্সিপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের হেফাজতে রয়েছেন।
এদিকে সীমান্তবর্তী ধোবাউড়া এলাকায় এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
