Header Image

ভালুকায় এডভোকেট আনোয়ার আজিজ টুটুলের পক্ষ থেকে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ঈদুল আজহা উপলক্ষে ভালুকা উপজেলার প্রায় ২০০ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ময়মনসিংহ জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট আনোয়ার আজিজ টুটুল।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে ভালুকা উপজেলা হলরুমে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম এ হামিদ ক্বারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোকছেদুল ইসলাম ইকবাল, ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশার মন্ডল, যুগ্ম আহবায়ক মোবারক মোল্লা, ভালুকা পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলম, যুবদল নেতা মোহাম্মদ সানাউল্লাহ, সাবেক ছাত্রদল নেতা শামীম আহমেদ সোহাগ প্রমুখ।

এডভোকেট আনোয়ার আজিজ টুটুল বলেন, “ঈদুল আজহা উপলক্ষে ইমাম-মুয়াজ্জিনদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই দায়িত্ব থেকেই আমার এই উপহার। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। উপহার পেয়ে ইমাম-মুয়াজ্জিনরা সন্তোষ প্রকাশ করেন এবং এডভোকেট আনোয়ার আজিজ টুটুলের প্রতি কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!