
“আদিবাসীদের অধিকার ও ভবিষ্যৎ গঠনে কৃত্তিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বের আদিবাসীদের ন্যায় ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার অন্তগর্ত দক্ষিন মাইজপাড়া ইউনিয়নের ঘিলাগড়া গ্রামে পালিত হলো ৯ ই আগষ্ট আন্তর্জাতিক আদিবাসি দিবস । স্বাবলম্বী উন্নয়ন সমিতি সিডস প্রকল্পের সগযোগীতায় স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ এর আর্থক সহযোগীতায় সংলাপ সেন্টারের কিশোর কিশোরী এবং কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সিবিও ) সদস্যদের আয়োজনে দিবসটি যথাযত মর্যাদায় পালন করা হয়। দিবসের শুরুতে বর্নাঢ্য র্যালী আয়োজন করা হয়। উক্ত র্যালীতে নারী পুরুষ সকলেই অংশ গ্রহন করেন। অতপর আলোচনা অনুষ্ঠান ।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্রাট রিছিল , মুক্তি যোদ্ধা , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজং সুমন রায় , প্রোগ্রাম অফিসার শিক্ষা , মাহবুবুর রহমান, উপজেলা সমন্বয়কারী, লিলিয়ান পাঠাং, সহ সাংগঠনিক সম্পাদক , ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিশেন ধোবাউড়া শাখা , আল্পনা তজু, সংরক্ষিত মহিলা সদস্য (ইউপি) এবং রামায়ন দালবৎ প্যারিস কাউন্সিলের চেয়ারম্যান । দিবসের প্রতিপাদ্য বিষয় এবং তাৎপর্য তুলে ধরেন হাজং সুমন রায়।
আলোচনা অনুষ্ঠানের পর এম এল ই শিক্ষর্থী, সংলাপ কিশোরী এবং এলাকার সাংস্কৃতিক দলের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। দিবসটি ঘিরে এলাকার মুলধারা জনগোষ্ঠী সহ সবারই অংশ গ্রহন ছিল অনেক ভালো ।
পাহাড়ের পাদদেশে আদিবাসীদের অধিকার নিয়ে এধরনের কার্যক্রম এলাকাবসীকে করেছে জাগ্রত সাধারন আদিবাসী জানতে পেরেছে তারে অধিকার সমূহ বিদায় সভাপতি সম্রাট রিছিল , মুক্তি যোদ্ধা বলেন এ ধরনের আযোজন ভবিষৎ এ এলাকায় আরো করা প্রয়োজন এবং তিনি স্বাবলম্বী সিডস প্রকল্পকে এলাকাবাসীর পক্ষ থেক ধন্যবাদ জ্ঞাপন করেন।
