Header Image

কালিহাতীর চারান উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. মির্জা মাজহারুল ইসলামের স্মরণে বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

চারান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সোহেল খান সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (ঢাকা মহানগর বিএনপির) নেতা তারেক খান ইউসুফজাই।প্রধান অতিথি তারেক খান ইউসুফজাই বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে।” তিনি আরও ঘোষণা দেন, “চারান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা জিপিএ–৫ পাবে, তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা এবং যারা ‘এ’ গ্রেড পাবে, তাদের ৫ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে।

সভাপতি সোহেল খান বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. মির্জা মাজহারুল ইসলামের স্মৃতিকে চিরস্মরণীয় রাখতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক দের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শফিউর রহমান খান শাফী, স্থানীয় ইউপি সদস্য হারুন মেম্বার, টাঙ্গাইল জেলা অগ্রণী ব্যাংক পিএলসির সভাপতি নাজমুল হাসান খান, কোকডহরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান ও কোকডহরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিল্টন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী নানা ক্রীড়া ইভেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবুল হাশেম এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোসলিম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!