Header Image

ত্রিশালের বিয়ারা পাটুলী স্কুলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ) এ আয়োজন করে বালিপাড়া ব্লাড ডোনেশন সোসাইটি,ক্যাম্পে পৃষ্ঠপোষকতা করে গ্যালাক্সি ডায়াগনস্টিক সেন্টার।

ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হারুন-অর রশিদ বাদল, প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন বাচ্চু ও সিনিয়র শিক্ষক আবুল মনসুর মাস্টার

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হারুন-অর রশিদ বাদল। তিনি বলেন, রক্তদান একটি মহৎ কাজ। তরুণ প্রজন্ম যদি মানবতার সেবায় এগিয়ে আসে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবেই। বালিপাড়া ব্লাড ডোনেশন সোসাইটির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিপাড়া ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মাহমুদুল হাসান জুনাইদ, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত অনিক, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম রিফাত এবং সংগঠনের প্রতিষ্ঠাতা রাব্বি হাসান মন্ডল

দিনব্যাপী এ ক্যাম্পে এলাকার শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। সংগঠনের সদস্যরা জানান, “মানবতার সেবাই আমাদের লক্ষ্য — এই স্লোগান নিয়ে তারা নিয়মিতভাবে রক্তদানের পাশাপাশি সামাজিক সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!