
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ত্রিশালের মাগুরজোড়া মধ্যেপাড়া এলাকায় অবস্থিত নবধারা মডেল স্কুলের ২০২৫ সালের বিদায় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে পুরো স্কুল চত্বরে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বতন্ত্র থেকে এমপি পদপ্রার্থী ড. ইঞ্জিনিয়ার মো: জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো: আসাদুজ্জামান আসাদ,সাংবাদিক রাকিবুল হাসান ফরহাদ, মোঃ নরুল ইসলাম (জুয়েল), অবসরপ্রাপ্ত আর্মি মোঃ আব্দুল মান্নান (অপু) এবং ইউপি সদস্য মো: মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ডা. রেজাউল করিম সোহাগ। সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হক মোমেনী।
বক্তাগণ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের জন্য মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেম নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও স্মারক তুলে দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
