
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
শুক্রবার ৫ ডিসেম্বর সকালে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও প্রান্ত স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ) লিঃ এর সহযোগিতায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৫-২০২৬ ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এই প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রান্ত স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মনসুর আলম চন্দন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল আমিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সন্মানিত সদস্য এনামুল হক আকন্দ লিটন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাহবুবুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মোঃ আল আমীন।
