Header Image

কুড়িগ্রাম হালিমাতুস সাদিয়া কিন্ডার গার্টেন ও বালিকা মাদ্রাসা ও যুব সমাজ উদ্যোগে-২য় বার্ষিক ওয়াজ মাহফিল 

 

কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ 

শনিবার কুড়িগ্রাম পৌরসভা করিমের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হালিমাতুস সাদিয়া কিন্ডার গার্টেন ও বালিকা মাদ্রাসায় ২য় বার্ষিক ওয়াজ মহফিল ও হালকায় জিকির অনুষ্ঠিত, সভাপত্বিত করেন আলহাজ্ব হযরত মাওঃ মুফতি জামাল উদ্দিন সাহেব দা.বা. মুহতামিম, আল-জামিয়াতুল ইসলামিয়া নুরুল উলুম কওমী মাদ্রাসা যাত্রাপুর ও খতিব, দারুস সালাম জামে মসজিদ, নাজিয়া, কুড়িগ্রাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, প্রধান আলোচক সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী কুয়াকাটা হুজুরের প্রতিচ্ছবি ও প্রতিধ্বনি হযরত মাওঃ
ক্বারী মাহাদী আল হাসান, সিলেট হাফেজ হযরত মাওঃ মাসউদুর রহমান আজহারী সহ অসংখ্য আলেম ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন
রক্তের সম্পর্ক না থাকলেও দেশের ১৬ কোটি মানুষের সাথে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাণের সম্পর্ক আছে ইনশাআল্লাহ আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের কোটি কোটি জনগণের দোয়া মহান আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন।

আশা করি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ,শেষে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে একটি আলোকিত উন্নয়নশীল কুড়িগ্রাম উপহার দেবো ইনশাআল্লাহ,দোয়া মাহফিল শেষে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!