Header Image

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

মার্কিন প্রতিনিধি দল জামায়াতে ইসলামী নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মি. অ্যালবার্ট টি. গম্বিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে প্রতিনিধি দলের অন্যান্য সদস্য ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মি. মোর্স এইচ. ট্যান, নর্থ আমেরিকার মুসিলম উম্মাহর সেক্রেটারি জেনারেল ও চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের পরিচালক আরমান চৌধুরী, এবং নিউইয়র্কের ব্যবসায়ী নেতা ফয়সাল আলম

সাক্ষাতের সময় জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ব্যারিস্টার নজরুল ইসলাম, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!