Header Image

ত্রিশালে তিন দিনব্যাপী মাহফিলের সমাপনীতে অনুষ্ঠিত হলো বড় দোয়া

রাকিবুল হাসান ফরহাদ:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত জামিয়া রাহমাতিয়া আউলিয়া নগর (চান্দেরটিকি) মাদ্রাসার তিন দিনব্যাপী ইসলামী মাহফিলের সমাপনী দিনে রবিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে বিশেষ বড় দোয়া মাহফিল।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্যে আলেম অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা রুহুল আমীন রাজি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত বরেণ্য আলেম মৌলভী ওয়ায়েজ উদ্দিন (রহ.) সাহেবের সুযোগ্য সন্তান, আবু তাহের চেয়ারম্যানের মেয়ের জামাই, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও ডিভাইন ক্রিয়েটিভ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হোসেন।

সৌদি আরব প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী, জামিয়া রাহমাতিয়া আউলিয়া নগর মাদ্রাসার সভাপতি এমদাদুল হক মন্ডল।
বড় দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তিন দিনব্যাপী এই মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেম-ওলামারা গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!