Header Image

ত্রিশালে ৯ বছরের শিশু মুবিনার এক পায়ে অস্ত্রোপচার, সহায়তা চায় পরিবার

 

রাকিবুল হাসান ফরহাদ:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাজির কান্দা গ্রামের জামাল উদ্দিনের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে মুবিনা (৯) এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছে। সম্প্রতি বাড়ির ওয়াশরুমে পা পিছলে পড়ে গিয়ে তার পায়ের রগ কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ ও জটিলতা দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের পরামর্শে মুবিনার এক পায়ে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। তবে অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসা, নিয়মিত ওষুধ ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে চরম বিপাকে পড়েছে পরিবারটি।
পরিবার সূত্রে জানা যায়, মুবিনার বাবা জামাল উদ্দিন একজন দিনমজুর। সীমিত আয়ের কারণে ইতোমধ্যে চিকিৎসা ব্যয়ে তিনি নিঃস্ব প্রায়। মেয়ের উন্নত চিকিৎসা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল মুবিনার পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেন, মানবিক সহায়তার মাধ্যমে শিশুটির চিকিৎসা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।
আগ্রহী দানশীল ব্যক্তিদের মুবিনার পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিকাশ পার্সোনাল : 01774783514

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!