Header Image

কুলকান্দি ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় সরকারের তথ্যভিত্তিক প্রচার গাড়ি

মোঃ ইয়াকুমুল ইসলাম 

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নে আজ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের একটি তথ্যভিত্তিক প্রচার গাড়ি এসে পৌঁছেছে।

এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ভিড় জমায় প্রচার গাড়িটিকে ঘিরে।
সরকারি এই প্রচার গাড়িতে বড় এলইডি স্ক্রিনের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, ভোটারদের করণীয়, নির্বাচন সংক্রান্ত সচেতনতামূলক বার্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়।

ভিডিও ও ভিজ্যুয়াল প্রদর্শনের মাধ্যমে জনগণের মাঝে নির্বাচন সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
প্রচার গাড়ি আসার খবর ছড়িয়ে পড়লে নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ নানা শ্রেণি-পেশার মানুষ তা দেখার জন্য জড়ো হন। অনেকেই আগ্রহ নিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র ও বার্তা মনোযোগসহকারে প্রত্যক্ষ করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের প্রচার কার্যক্রম গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন সম্পর্কে ধারণা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষ করে যারা গণমাধ্যমের বাইরে থাকেন, তাদের জন্য এটি কার্যকর উদ্যোগ।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সরকার সারাদেশে এ ধরনের তথ্য ও সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!