Header Image

কুড়িগ্রামে ট্রাক চাপায় সাবেক সেনা সদস্য নিহত ছেলে গুরুত্বর আহত

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম

কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড়ে পাথরবোঝাই ট্রাকের চাপায় নজরুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা এবং কুড়িগ্রাম সদর যাত্রাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে ছেলে নিয়ে শহরের দিকে আসার সময় তারামন বিবি মোড়ে একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এতে নজরুল ইসলাম ট্রাকের নিচে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার ছেলে গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!