Header Image

ঘড়িয়ালডাঙ্গায় মানবিক রাজনীতির দৃষ্টান্ত, খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া চাইলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দপূর্ণ সাক্ষাৎ কার্যক্রমে অংশ নিয়েছেন ২৬কুড়িগ্রাম–২ ( কুড়িগ্রাম সদর -রাজারহাট- ফুলবাড়ী ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
সাক্ষাৎকালে তিনি সাধারণ মানুষ, বয়োজ্যেষ্ঠ, যুবক, নারী, কৃষক, শ্রমজীবীসহ সমাজের সর্বস্তরের মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান ও গণতান্ত্রিক অধিকার নিয়ে জনগণের নানা প্রত্যাশার কথা উঠে আসে।
আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগই রাজনীতির মূল শক্তি। বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। তিনি দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ তাঁর এই সৌহার্দপূর্ণ উপস্থিতিকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি মনোনীত প্রার্থীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাক্ষাৎ কার্যক্রমে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ তাঁর এই সৌহার্দপূর্ণ উপস্থিতিকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!