Header Image

ত্রিশাল উপজেলা ওলামাদলের কমিটি গঠন

 

মৌলভী শাহাদাত হোসেন শামীম কে আহবায়ক ও মাওলানা ইয়াছিন আরাফাত কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ত্রিশাল উপজেলা ওলামাদলের আহবায়ক কমিটি অনুমোদন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ওলামাদলের আহবায়ক আলহাজ্ব মাওলানা মফিজুর রহমান ও সদস্য সচিব মাওলানা আরিফ রব্বানী।

উক্ত কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে কাজী মোহাম্মদ মাওলানা আতিকুর রহমান ও যুগ্ম আহবায়ক হিসেবে হাফেজ মাওলানা নুর হোসাইন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইলিয়াস মাস্টার ও মৌলভী মোঃ হাসমত আলী মিন্টু কে নির্বাচিত করা হয়।

নব নির্বাচিত আহবায়ক মৌলভী শাহাদাত হোসেন শামীম বলেন, ত্রিশাল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুল ওয়াদুদ সরকারের সন্তান হিসেবে দল যখন আমাকে মূল্যায়ন করেছে সেক্ষেত্রে আমার উপর ন্যস্ত সকল দলীয় দ্বায়িত্ব যথাযথভাবে পালন করবো।পাশাপাশি ত্রিশাল উপজেলা ওলামাদলের কমিটি অনুমোদন করায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ওলামাদলের আহবায়ক ও সদস্য সচিব কে কৃতজ্ঞতা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!