কুড়িগ্রামে মটর মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক জনাব মোস্তাফিজার রহমান মোস্তফা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় নেতৃবৃন্দ মটর মালিকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য কপিল উদ্দিন, লুৎফর বক্সীসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষকে বিএনপির পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে মটর মালিক সমিতির বেশ কয়েকজন নেতা